[ দেশজুড়ে ]
একসঙ্গে বিষপান, স্ত্রীর পর চলে গেলেন স্বামীও
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল- ফাইল ফটো
রাজশাহীতে একসঙ্গে বিষপানে করেন এক দম্পতি। সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে, রোববার রাতে নগরীর শাহমখদুম থানার বড়বড়িয়া মিয়াপাড়ার নিজ বাড়িতে তারা বিষপান করেন। মৃতরা হলেন- একই এলাকার বাসিন্দা সজল এবং তার স্ত্রী রোজিনা খাতুন।
শাহমখদুম থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে তারা একসঙ্গে বিষপান করেছেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে রাতেই তাদের রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে প্রথমে স্ত্রীর এবং এর কিছুক্ষণ পর স্বামীর মৃত্যু হয়।
.png)
দম্পতি বিষপানের কারণ জানতে চাইলে ওসি জানান, তাদের বিষপানের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!