[ দেশজুড়ে ]
মহাসড়কে বৃদ্ধকে চাপা দিয়ে মারল কাভার্ডভ্যান
ফাইল ছবি
পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসাহাক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মৃত ইসাহাক গাবুয়া গ্রামের মৃত জেন্নাত আলী হাওলাদারের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের বরগুনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ফজর নামাজ পড়ে ইসাহাক হাওলাদার তার পালিত ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!