ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোশত-ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ৭ মার্চ ২০২৩
গোশত-ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, অর্থদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলায় গোশত-ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদফতর। এ সময় ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মঙ্গলবার (৭ মার্চ) সকালের দিকে উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

জানা যায়, উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়ি রোড এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় শাহজাহান ব্রয়লারকে ৩ হাজার টাকা, রনি গোশতের দোকানকে ১ হাজার টাকা, আব্দুর রব অ্যান্ড সন্সকে ১ হাজার টাকা, হাজী সফিউল্লাহ অ্যান্ড ব্রাদাসকে ১ হাজার টাকা, ফাতেমা পোল্ট্রিকে ২ হাজার টাকা, নুরুল ইসলাম গোশতের দোকানকে ১ হাজার টাকা এবং জান্নাত ব্রয়লারকে ১ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।  

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। 

তিনি বলেন, অভিযানে অসাধু ব্যবসায়ীদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির একটি টিম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!