ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে নিজ ঘরে মিলল গৃহবধূর গলাকাটা লাশ

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ৮ মার্চ ২০২৩
জয়পুরহাটে নিজ ঘরে মিলল গৃহবধূর গলাকাটা লাশ
আক্কেলপুর থানা- ফাইল ফটো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিজ ঘর থেকে পান্না বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পান্না বেগম একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

জানা যায়, মঙ্গলবার রাতে সিরাজুল ইসলাম গ্রামের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। রাত ১০টার দিকে বাড়ি ফিরে স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দেন তিনি। এ সময় গ্রামবাসী ছুটে এসে ঘরের ভেতর তার পান্না বেগমের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Advertisement

আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!