[ দেশজুড়ে ]
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি
পবিত্র শবে বরাত ও দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে এই চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, বুধবার সকালে থেকে ভারতের সঙ্গে আমাদের সব প্রকার পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ আছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রফতানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।
.png)
হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে স্বাভাবিক রয়েছে ভারত-বাংলাদেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!