[ দেশজুড়ে ]
মীরসরাইয়ে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে পৃথক অভিযানে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ২০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ এলাকার একটি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।
বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার ওসি কবির হোসেন।
.png)
আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হাকিমের ছেলে নুরুল ইসলাম প্রকাশ লালু ও একই ক্যাম্পের সৈয়দুল আমিনের ছেলে নুরুল আমিন।
ওসি কবির হোসেন বলেন, কমলদহের ড্রাইভার হোটেল-সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!