বুধবার বিকেলে সদর ইউনিয়নের দক্ষিণ নাজির পাড়ার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে।
বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।
.png)
তিনি জানান, বুধবার (৮ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউপি দক্ষিণ নাজির পাড়ায় মোহাম্মদ আলমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ৬ হাজার ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।