ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫৫, ৯ মার্চ ২০২৩
কক্সবাজারে বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ 
কক্সবাজারে বনভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ।  ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডের দক্ষিণ মহুরি পাড়ায় বনভূমিতে পাহাড় কেটে নির্মাণাধীন দুটি এবং কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এদিকে, সদর উপজেলার কস্তুরাঘাট বিটের সমিতিপাড়ায় বন বিভাগের সৃজিত বাগানের মধ্যে জবরদখল কারী কর্তৃক নির্মিত স্থাপনা ভেঙে সরকারি জমি জবরদখল কারীদের হাত থেকে উদ্ধার করা হয়।

Advertisement

অভিযানে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান, সমীর রঞ্জন সাহা রেঞ্জ কর্মকর্তা কক্সবাজার সদর, মো. সোহেল হোসেন বিট কর্মকর্তা লিংক রোড বিট, কামরুজ্জামান শোভন বিট কর্মকর্তা হিমছড়ি বিট, ফছিউল আলম শুভ বিট কর্মকর্তা চেইন্দা বিট, ক্যাচিং ঊ মারমা বিট কর্মকর্তা কস্তুরাঘাট বিটসহ কক্সবাজার বন রেঞ্জের বিভিন্ন বিটের স্টাফ, সিপিজি সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় কক্সবাজার সদর উপজেলার কক্সবাজার রেঞ্জাধীন লিংক রোড বিট কাম চেক স্টেশন এর আওতাধীন দক্ষিণ মোহুরিপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা  করে অবৈধভাবে নির্মিত দুইটি পাকা দালান ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় ।

এ বিষয়ে লিংকরোড বিট কর্মকর্তা মো. সোহেল হোসেন জানান, সরকারি বনভূমি জবরদখল করে অবৈধভাবে নির্মিত জবরদখলকারীরা কখনোই আইনের হাত থেকে রক্ষা পাবে না এবং জবরদখলকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই শক্ত ।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন, বনভূমি উজাড়, দখল ও নষ্ট করে কেউ পার পাবেনা। বনভূমিতে অবৈধ সবকিছুর বিরুদ্ধে অভিযান চলবে। কেউ পার পাবে না। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!