বৃস্পতিবার সন্ধ্যার দিকে পৌর শহরের চতুরঙ্গ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তারের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের কাপাসিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে শাম্মী আক্তার তার শিশুসন্তানকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক এসে শাম্মীকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান শাম্মী। এ সময় আহত হয়কোলে থাকা শিশুসন্তান। পরে আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
.png)
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আহত তার দেড় বছরের শিশুসন্তানের চিকিৎসা চলছে। তবে দুর্ঘটনার পরেই ট্রাক রেখে পালিয়ে যান চালক।