[ দেশজুড়ে ]
হাট থেকে ফেরার পথে টাকা ছিনিয়ে ব্যবসায়ীকে হত্যা
ফাইল ছবি
নোয়াখালীর সুবর্ণচরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. দিদার উল আলম নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামের মাইন উদ্দিন বেপারীর ছেলে।
শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ৬ মার্চ রাত ৮টার দিকে উপজেলার ছমিরহাট থেকে আসার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মার্চ রাতে গরু বিক্রি করে ছমিরহাট হাট-বাজার থেকে ফেরার পথে ব্যবসায়ী দিদারকে একদল ছিনতাইকারী ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা সব টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলে স্থানীয় এক অটোচালক তাকে দেখতে পেয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
.png)
চরজব্বর থানার ওসি দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!