ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রত্যেক পরিবার পেল ১০ লাখ টাকা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ১০ মার্চ ২০২৩
সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রত্যেক পরিবার পেল ১০ লাখ টাকা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে হতাহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে মালিকপক্ষ। নিহতদের ১০ লাখ ও গুরুতর আহতদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ডের ইউএনও অফিস মিলনায়তনে তাদের পরিবারের মাঝে এ আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

নিহত সাতজনের পরিবারকে ১০ লাখ ও গুরুতর আহত ২৪ জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়। এছাড়া অপেক্ষাকৃত কম আহতদের দুই লাখ টাকা করে দেওয়া হয়।

Advertisement

চেক প্রদান অনুষ্ঠানে মালিকপক্ষ থেকে আরো ঘোষণা করা হয়, চিকিৎসাধীন অবস্থায় আহত শ্রমিকদের বেতন চলবে এবং তারা সুস্থ হয়ে কারখানায় কাজে যোগ দিতে পারবেন। নিহতদের পরিবারের কর্মক্ষম কেউ থাকলে তাদেরকেও কারখানায় চাকরি দেওয়া হবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এডিসি মাসুদ কামাল, ইউএনও মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ও সীমা অক্সিজেনের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন রুবেল।

শনিবার বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশত।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!