ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ মাস পর বাছুরসহ গাভী ফেরত দিলো চোর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১২ মার্চ ২০২৩
৫ মাস পর বাছুরসহ গাভী ফেরত দিলো চোর
গাভী ও বাছুর। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে একটি বিরল ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ মাস আগে চুরি হওয়া গর্ভবতী গাভী রাতের আঁধারে বাছুরসহ ফেরত দিয়ে গেছে চোর।

রোববার ভোরে কালো রঙের ঐ গাভী এবং এর দুই মাস বয়সী বাছুর ফিরে পান মালিক। ঐ গরুর মালিক মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামের মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী।

জানা যায়, প্রায় পাঁচ মাস আগে বাড়ির পাশে বেঁধে রাখা গাভীটি চুরি হয়ে যায়। চুরি হওয়ার সময় এটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। প্রায় দেড় লাখ টাকা মূল্যের গাভীটি হারিয়ে যাওয়ায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। অনেকদিন খুঁজেও না পেয়ে আশা ছেড়ে দেন তারা। পাঁচ মাস পর বাছুরসহ গাভী ফিরে পাওয়ার এমন বিরল ঘটনায় ঐ পরিবার এবং আশপাশের লোকজন অবাক ও উচ্ছ্বসিত।

Advertisement

গাভীটির মালিক শাহজাহান জানান, গরুটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করতেন তিনি। সকালে তার ছেলে মোবাইলে গরুটি ফিরে পাওয়ার কথা জানায়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!