রোববার বেলা ১১টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের মরাডাংগী বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল একই উপজেলারা চর বানিপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে অটো নিয়ে বাড়ি থেকে বের হন নাজমুল। অনেক রাতেও তিনি বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকেন। রোববার সকালে পার্শ্ববর্তী ঘোষেরপাড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকার একটি পুকুরে অটোরিকশা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অটোরিকশা উদ্ধার করে। তবে অটোরিকশার ব্যাটারি ও মোটর পাওয়া যায়নি। পরে বেলা ১১টার দিকে স্থানীয়রা রেখিরপাড়া মরাডাংগী বিলের পানিতে লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে নাজমুলের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।