সোমবার দুপুরে এ রায় দেন নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আদালত-২ এর বিচারক মো.ফেরদৌস ওয়াহিদ। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
জানা যায়, ২০১১ সালের ৯ জানুয়ারি মামলার বাদী মাসুদ রানার শ্বশুর মোশারফ হোসেনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন মিজানুর রহমান। এ ঘটনায় উত্তেজিত জনতা মিজানুর রহমানকে আটক করে গণধোলাই দেয়। এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে ঐদিনই নিয়ামতপুর থানার একটি হত্য মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন বিচারক।
.png)
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি মো. আব্দুল বাকী এবং আসামির পক্ষের কৌঁসুলি ছিলেন মো. সিরাজুল ইসলাম।