ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাজীগঞ্জে আগুনে পুড়ল ১০ বসতঘর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ১৩ মার্চ ২০২৩
হাজীগঞ্জে আগুনে পুড়ল ১০ বসতঘর
হাজীগঞ্জে আগুনে পুড়ল ১০ বসতঘর। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাজীগঞ্জে আগুনে ১০টি বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে দুটি গবাদি পশু ও নগদ সাড়ে ৭ লাখ টাকা আগুনে পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কালচো উত্তর ইউপির পিরোজপুর গ্রামের জলিল মুন্সি বাড়ীতে এই ঘটনা ঘটে। ঐ বাড়ির বাসিন্দা মোফাচ্ছেরের ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। ক্ষতিগ্রস্থদের দাবি নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ তাদের প্রায় ৪৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থরা হলেন- ফজলুল হক, খোরশেদ আলম, মোফাজ্জল, আব্দুল কুদ্দুস, শুকুর আলম, মোয়াজ্জেম, ফারুক, সুফিয়ান, জুলহাস ও রবিউল।

আরো পড়ুন>>> স্ত্রীর অনুপস্থিতিতে প্রেমিকাকে ধর্ষণ, যুবক গ্রেফতার

চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া জানান, সংবাদ পেয়ে তিনি এবং উপজেলা ইউএনও মো. মেহেদী হাসান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থদের শুকনো খাবার ও নগদ টাকা দিয়েছেন। আগুনে মোফাজ্জল ও কুদ্দুছের ঘরে থাকা সাড়ে ৭ লাখ টাকা এবং দুটি গবাদি পশু পুড়ে যায়।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সাজেদুল কবির জোয়াদ্দার বলেন, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করি। মোফাজ্জল হোসেরে ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!