নিহত মিরাজ মিয়া সিলেটের এয়ারপোর্ট এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাঈনুল ইসলাম বলেন, সিএনজি ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড় করানো ছিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী অপর একটি ট্রাক ঐ ট্রাকের পেছনে ধাক্কা মারে। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক মিরাজ মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)