ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যমুনা নদীতে অভিযান, ৫ জেলে আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ১৩ মার্চ ২০২৩
যমুনা নদীতে অভিযান, ৫ জেলে আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে যমুনা নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে ৫ জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে জরিমানা করে জালপুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

সোমবার (১৩ মার্চ) সকাল ১০ টার দিকে বিকেলে সোয়া ৩ টা পর্যন্ত যমুনা নদীর সদর অংশে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নৌ-পুলিশ সিরাজগঞ্জ সহযোগে  এ অভিযান পরিচালনা করেন।

এ সময় যমুনা নদী থেকে ৫ জেলেকে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ দশমিক ৫ কেজি জাটকা মাছ আটক করা হয়।

Advertisement

পরবর্তীতে সিরাজগঞ্জ সদরের উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট এস. এম. রকিবুল হাসান মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৫ জনকে ১০০০ টাকা করে  ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আটককৃত অবৈধ কারেন্ট জাল যমুনা নদীর পাড়ে  আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাটকা মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য দফতর, সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. কামাল হোসাইন, সহকারী মৎস্য কর্মকর্তা  মো. আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মো. গোলাম রাব্বী, ক্ষেত্র সহকারী (এনএটিপি-২)  মো. আলিফ হোসেন এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মো. আরিফুল ইসলাম ও তার টিম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!