সোমবার সকালে এরই অংশ হিসেবে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে এক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়।
নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এ প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর পরিচালনায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিধস, ভূমিকম্প, খরা, অগ্নিকাণ্ড, সংক্রামক রোগ ইত্যাদি এবং মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে যুদ্ধ, গৃহযুদ্ধ, শরণার্থী সমস্যা, শিল্পপ্রযুক্তিগত বিপর্যয়, রাসায়নিক দূষণ ইত্যাদি মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
.png)