সোমবার দুপুরে তাদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাদের সোনারগাঁ উপজেলার এলাহীনগর এলাকা থেকে ৪ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আশরাফ উদ্দিন সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউপির এলাহীনগর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে ও মো. আশিক একই এলাকার আশরাফ সিদ্দিকের ছেলে।
.png)
ডিবির উপ-পরির্দশক হরবিলাশ মন্ডল জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউপির এলাহীনগর এলাকা থেকে মো. আশরাফ উদ্দিন ও মো. আশিককে ৪ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।