ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় বেড়েছে ভুট্টার আবাদ  

কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ১২:৪৩, ১৪ মার্চ ২০২৩
আখাউড়ায় বেড়েছে ভুট্টার আবাদ  
আখাউড়ায় বেড়েছে ভুট্টার আবাদ  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সহজ চাষ পদ্ধতি, পোকার আক্রমণ রোগবালাই কম হওয়া, কম সেচ, বাজারে ভালো চাহিদা থাকায় এ চাষে ঝুঁকছেন কৃষকরা। বর্তমানে এ উপজেলায় কৃষি অর্থনীতিতে এ চাষে চমক সৃষ্টি করছে। বর্তমানে যেদিকে চোখ যায় সেদিকেই এখন সবুজের সমারোহ। মাঠজুড়ে ঝিলমিল করে বাতাসে দোলছে ভুট্টার সবুজপাতা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়। যা গত বছরের চেয়ে ৫ হেক্টর বেশি। তবে ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে সরকার কৃষকদের সার, বীজ ও টাকাসহ সব ধরনের সহযোগিতা করছে। 

আখাউড়ায় বেড়েছে ভুট্টার আবাদ  কৃষক রবিউল আলম জানান, তিনি গত তিন বছর ধরে কৃষি অফিসের পরামর্শে ভুট্টা চাষ করছেন। এ মৌসুমে তিনি বাড়ি সংলগ্ন ৪ বিঘা জমি ভুট্টা আবাদ করেন। এ চাষ করতে সরকার থেকে বিনামূল্যে বীজ ও সারসহ অন্যান্য সব উপকরণ পেয়েছেন। ভুট্টা আবাদ করতে প্রতি বিঘায় পানি, জমি প্রস্তুত, লাগানোসহ তার ৮ হাজার টাকা তার খরচ হয়। প্রতিটি জমিতেই এখন ফুল এসেছে। কয়েকদিনের মধ্যেই মোটা হয়ে যাবে। বর্তমানে জমিতে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে কোনো দুর্যোগ না হলে ভালো ফলন পাওয়া যাবে।

Advertisement

কৃষক ফরিদ মিয়া বলেন, বোরো ধানের চেয়ে ভুট্টায় লাভ বেশি। তাই তিনি ভুট্টা চাষ করছেন। ভুট্টার কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। এর পাতা গরুকে খাওয়ানো হয়, তাছাড়া ডাটা ও মোচা লাকড়ি হিসেবে ব্যবহার করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম ডেইলি বাংলাদেশকে বলেন, সব ধরনের ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। যাতে করে কৃষকরা সহজভাবে কৃষি উপকরণ পেয়ে ফলন বৃদ্ধি করতে পারে। বিশেষ করে ভুট্টা চাষ করতে আগ্রহী কৃষকদের মাঝে উন্নত মানের ভুট্টার বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়। বীজ, সার ও তেলের জন্য সার্বক্ষণিক মনিটরিং করছি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!