[ দেশজুড়ে ]
গাজীপুরে ফেনসিডিলসহ একজন ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরে অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২শ’ টাকাসহ মো. তৌহিদ (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাসন থানাধীন চান্দনা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক রিপন সরকারের ভাড়া দেওয়া টিনশেড বাসা থেকে তাকে আটক করা হয়। তৌহিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার চাঁনপুর এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি এ/পি সাং- চান্দনা পশ্চিমপাড়া (রিপন সরকারের টিনশেড বিল্ডিংয়ে ভাড়া থাকতেন।
মেট্রোপলিটন পুলিশের এসি মিডিয়া আসাদুজ্জামান জানান, এ বিষয়ে বাসন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!