মঙ্গলবার দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল এলাকায় ধলেশ্বরী নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা যায়, স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
.png)
এ বিষয়ে ধামরাই থানার ওসি আতিকুর রহমান জানান, ঐ ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তার পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে।