ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢামেকে চান্স পাওয়া রাতুলকে সংবর্ধনা 

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮, ১৫ মার্চ ২০২৩
ঢামেকে চান্স পাওয়া রাতুলকে সংবর্ধনা 
ঢামেকে চান্স পাওয়া রাতুলকে সংবর্ধনা 

ঢাকা মেডিকেলে চান্স পাওয়া রাতুল হাসানকে সংবর্ধনা দিয়েছে মথুরাপুর উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওহাব, প্রধান শিক্ষক আব্দুল কাদেরসহ ওই বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী। 

প্রধান শিক্ষক আব্দুল কাদের বলেন, রাতুল খুবই মেধাবী ছাত্র। সে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিল। তার কৃতিত্বে আমরা গর্বিত। এর আগেও প্রত্যন্ত অঞ্চলের এ মথুরাপুর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশুনা করে মেধাবী ছাত্র সেলিম ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছিল।

Advertisement

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ওহাব বলেন, রাতুল শুধু তার পরিবার নয়, এই শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামবাসীর মুখও উজ্জল করেছে।।তার মা এই বিদ্যালয়েই পড়াশুনা করেছে। এবং বর্তমানে রাতুলের একমাত্র ছোট ভাইও এই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশুনা করছে। 

জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৭৬তম হয়েছেন রাতুল। ভর্তি পরীক্ষায় রাতুলের টেস্ট স্কোর ছিল ৮০ দশমিক ২৫ মেরিট স্কোর ২৮০ দশমিক ২৫। তার ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল পাবনা মেডিকেল কলেজ। রাতুল হাসান সাধারণ এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান। কৃষক বাবা সহ পরিবারের সবার মুখ উজ্জ্বল করেছেন তিনি। ছোটবেলা থেকে রাতুলের মেডিকেলে পড়ার স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। নিজের চেষ্টায়, পরিবারের সদস্যদের এবং চাচা আনোয়ার হোসেন লিটন ও মামা আব্দুর রাজ্জাকসহ শিক্ষকদের অনুপ্রেরণায় অদম্য মেধাবী এ শিক্ষার্থী নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!