ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল খামারির

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৫ মার্চ ২০২৩
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল খামারির
ফাইল ফটো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল হালিম নামে এক খামারির মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবদুল হালিম একই গ্রামের তালেব মাস্টারের ছেলে।

জানা যায়, আব্দুল হালিম বিকেলে খামারের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আব্দুল হালিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!