[ দেশজুড়ে ]
গাজীপুরে ইয়াবা-নগদ টাকাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই থানা এলাকার শৈলারগাতী ও দত্তপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া দীঘিরপাড় এলাকার মিনু বেগমের ভাড়াটিয়া দুলাল মন্ডলের ছেলে আল আমিন উজ্জল (৩৪), একই থানা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে জুয়েল মিয়া (২৮), উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে শাহীন (২৬) ও ঢাকার খিলক্ষেত এলাকার মৃত সাহাদুদ্দিনের ছেলে মনিরুল ইসলাম তুহিন (৩০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এসি মিডিয়া আসাদুজ্জামান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদক সংগ্রহ করে টঙ্গীসহ বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!