ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ৫৮ কোটি টাকার মাদক ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ১৬ মার্চ ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ৫৮ কোটি টাকার মাদক ধ্বংস
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫৮ কোটি টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মাঠে এই মাদকগুলো ধ্বংস করা হয়। 

ধ্বংস করা মাদক দ্রব্যগুলো ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর অবধি বিভিন্ন সীমান্তে উদ্ধার করা হয়।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর সদর দফতরের রিজিয়ন কামান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন, রাজশাহী সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আনিছুর রহমান, র‍্যাব-৫ এর সহকারী অধিনয়াক রুহ ফি তৌকির আহমেদ ও সহকারী কমিশনার জোবায়ের জাহাঙ্গীর প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!