[ দেশজুড়ে ]
গলায় প্যান্ট পেঁচিয়ে তৃতীয় চেষ্টায় সফল মাদকাসক্ত কাজি
মেহেদি হাসান। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীর পুঠিয়া সদরের মেহেদি হাসান নামে এক কাজি গলায় প্যান্ট পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল সোমবার বিষপানে মেহেদি আত্মহত্যার চেষ্টা করেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে আবার গলায় প্যান্ট পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে দুপুরে তার বাবা মসজিদে নামাজ পড়তে গেলে নিজ ঘরে একই কায়দায় আত্মহত্যা করেন তিনি। তার বাবা নামাজ পড়ে ফিরে এসে ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
কাউন্সিলর জয়নাল আবেদীন জানান, মেহেদী মাদকাসক্ত ছিলেন। তার পরিবার যথেষ্ট চেষ্টা করেছেন তাকে সুস্থ জীবন-যাপনে ফিরিয়ে আনতে।
.png)
পুঠিয়া থানার ওসি আব্দুল বারী জানান, মেহেদী পেশায় একজন কাজি ছিলেন। পাশাপাশি মাদক সেবন করতেন। তিনি সুস্থ ছিলেন না। তার ময়নাতদন্ত না করাতে পরিবারের লোকজন আমাদের অনুরোধ করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!