ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:৩৮, ১৬ মার্চ ২০২৩
কক্সবাজারে হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন 
ফাইল ফটো

কক্সবাজারে আব্দুল কাদের হত্যা মামলায় একই পরিবারের তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৯০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ (ভারপ্রাপ্ত) এর নিশাত সুলতানার আদালত এ রায় দেন। 

Advertisement

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের নুর কাদের প্রকাশ নুরুল কাদেরের ছেলে মহিব উল্লাহ, রফিক উল্লাহ ও জসিম উদ্দিন। 

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী।

অর্থদণ্ড ৯০ হাজার টাকা আসামিদের কাছ থেকে আদায় সাপেক্ষে ১০ হাজার টাকা মামলার খরচ বাবদ রাষ্ট্রের কোষাগারে জমা এবং অবশিষ্ট ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ নিহত আবদুল কাদেরের স্ত্রী আনোয়ারা বেগমকে প্রদানের জন্য আদালত রায়ে উল্লেখ করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালে মহেশখালী উপজেলার হোয়ানক রাজুয়ার ঘোনা এলাকার মৃত নুর কাদের ও তার ছেলেরা মিলে ছোট ভাই আব্দুল কাদেরকে কুপিয়ে হত্যা করে। 

এ ঘটনায় আব্দুল কাদের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেওয়া হয়েছে। তবে মারা যাওয়ায় নুরুল কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!