ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে হঠাৎ ফাঁকা বাসে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৬, ১৭ মার্চ ২০২৩
চট্টগ্রামে হঠাৎ ফাঁকা বাসে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকায় যাত্রীবাহী একটি বাস আকস্মিক আগুনে পুড়ে গেছে। তবে সেসময় বাসে চালক বা যাত্রীদের কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন বাস কাউন্টারের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাকলিয়া থানার এসআই সোহেল রানা জানান, হানিফ পরিবহন নামের মিনি বাসটি কাউন্টারের সামনে রাখা ছিল। রাত সাড়ে ১০টার দিকে বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এ সময় বাসে কোনো যাত্রী এবং চালক কেউ ছিলেন না বলে জানান তিনি।

Advertisement

ফায়ার সার্ভিস নন্দনকানন স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলী জানান, সাড়ে ১০টার একটু পর আগুন লাগার খবর পেয়ে তাদের একটি দল গিয়ে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!