গ্রেফতাররা হলেন- হারুনুর রশিদ মণ্ডল ওরফে মুকুল, জাহাঙ্গীর আলম ওরফে আলমগীর, বুলবুল হোসেন মণ্ডল, আব্বাছ আলী, আবদুর রহমান, মোসলেমা খাতুন, মোর্শেদুল আলম, সেলিম, তন্ময় দাস, মোফাজ্জল প্রামাণিক ওরফে মোফা ও মাইনুর ইসলাম ওরফে মুন্না। তাদের মধ্যে মুন্না সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় গ্রেফতার হন। তারা সবাই ওই উপজেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
.png)