[ দেশজুড়ে ]
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ছেলের, হাসপাতালে বাবা
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম নামে এক যুবক নিহত হয়েছেন- ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার বাবা জহির উদ্দিন।
শুক্রবার বিকেলে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম শাহবাজপুর ইউনিয়নের ভোলামারি গ্রামের জহির উদ্দিনের ছেলে।
জানা যায়, জমিতে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন বাবা জহিন উদ্দিন ও ছেলে আব্দুল আলিম। মুসলিমপুর মোড়ে পৌঁছালে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল আলিম। আহত হন জহির উদ্দিন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
শিবগঞ্জ থানার এসআই ইন্দ্রজিৎ বর্মন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে আটক করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!