ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে চলন্ত পিকআপে আগুন

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ০১:২২, ১৯ মার্চ ২০২৩
সাভারে চলন্ত পিকআপে আগুন
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত পিকআপভ্যানে আগুন লেগে পুড়ে গেছে; ছবি: সংগৃহীত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত পিকআপভ্যানে আগুন লেগে পুড়ে গেছে। 

শনিবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে মহাসড়কটির সিঅ্যান্ডবি এলাকার বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি)  সামনে এ আগুনের ঘটনা ঘটে। তবে চালক ও হেলপার দ্রুত পিকআপ ভ্যান থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

Advertisement

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, পিকআপভ্যানটি ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকা থেকে নবীনগরের দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটির নিচে গ্যাস সিলিন্ডারের কাছে কোনো যন্ত্রাংশ হালকা করে লাগানো ছিল। যখন স্পিডব্রেকারের ওপর দিয়ে পিকআপভ্যানটি যায় তখন ঘর্ষণের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। 

আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টার ভেতরে আগুন নিভিয়ে ফেলি। মূলত অতিরিক্ত তাপমাত্রা ও স্পিডব্রেকারের সঙ্গে ঘর্ষণের ফলে আগুন ধরে যায়। এতে গাড়ির এক তৃতীয়াংশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। এবং এ ঘটনায় কোনো হতাহতও হয়নি।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!