রোববার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিচারের দাবিতে শিক্ষকগণ জেলা প্রশাসক বরাবরের স্মারক লিপি পেশ করেন।
জানা যায়, গত ১৩ মার্চ দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হয় বাজে মজুরাই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনবীর কুমার বর্মন। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি থানা পুলিশ।
.png)
শিক্ষকরা তাদের বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে রনবীর ও তার প্রতিবেশীদের চলাচলের রাস্তা প্রতিবেশী এক প্রভাবশালী ব্যক্তি দখল করে। রাস্তা উদ্ধারে ঐ এলাকার তিন শতাধিক পরিবার সংবাদ সম্মেলনসহ বিভিন্ন জায়গায় নানাভাবে কাজ করছেন। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা ও চলাচলকারীরা নানাভাবে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পায়নি দীর্ঘদিন। এর আগে জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে অভিযোগ ও স্মারকলিপিও দিয়েছেন ভুক্তভোগীরা। রাস্তা উদ্ধারের জন্য সেসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছিলেন শিক্ষক রণবীর। তারই জের ধরে রণবীরের ওপর রাস্তা দখল করা প্রভাবশালী ঐ পরিবার বহিরাগতদের দিয়ে হামলা করিয়েছে বলে অভিযোগ করেছেন বক্তরা। এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ করেও কোনো বিচার না পেয়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন তারা। সবার দাবি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের করা হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী, ১ নম্বর খুনিয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিনতি রাণী, কালমাটীর মোশাররফ হোসেন, আরাজী চোঙ্গাদ্বারার রেজাউল করিম রানা প্রমুখ।