জানা যায়, মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউপির গাংনী গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম নিহত হন। মানিক মোল্লা নামে অপর একজন আহত হন। মানিককে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ওসি জব্বারুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে রাত সাড়ে ৮টার দিকে শহিদুল ইসলাম ও মানিক মোল্লা স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে পাটখালী তেঁতুলতলায় একদল যুবক ধারোলো অস্ত্র দিয়ে তাদের দুইজনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে শহীদুল ইসলাম মারা যান। এ ঘটনার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গ্রামবাসীর হামলায় রকিবুল ও মাছুম বিল্লা নামে দুই পুলিশ সদস্য আহত হন।
.png)
আহত পুলিশ সদস্যদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আট গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।