জানা যায়, আম্বিয়া খাতুন নামে ওই নারী প্রয়োজনীয় কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাহুবল-শ্রীমঙ্গল রোডে পৌঁছালে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)