ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রেহায় পেল কিশোরী

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২০, ২১ মার্চ ২০২৩
ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রেহায় পেল কিশোরী
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ের দায়ে বাবাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অষ্টম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারের (১৩) বাল্যবিয়ের আয়োজন চলছিল। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দিই।

ইউএনও আরো বলেন, এছাড়া বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো. আবুলকে ৫ হাজার জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়।

Advertisement

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনবাগ থানার একটি টিম।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!