বৃহস্পতিবার সোয়া সকাল ৯টার দিকে কুড়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মুন্সি পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে কুড়াপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন রাজ্জাক। এ সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি।
.png)
রাজবাড়ী রেলওয়ে থানার এসআই শহিদুল জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।