ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ২৩ মার্চ ২০২৩
আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে বাড়ি থেকে ডেকে নিয়ে আমিনুল ইসলাম নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে আদমদীঘির উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

Advertisement

নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন জানান, বুধবার রাতে শাহিন হোসেন তহিদুল ইসলাম ও তার লোকজন আমিনুল ইসলামকে ক্লাব ঘরে সালিশ বৈঠকের কথা বলে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর শেখর নামে এক ব্যক্তির পারিবারিক ঘটনা ও টাকার ভাগবাটোয়ারা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।  

নিহতের স্ত্রী রুখসানা বেগম জানান, তার স্বামী প্রথমে সেজদা গ্রুপে পরে শাহিন গ্রুপে যোগ দেন। বিকেল সাড়ে ৪টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় তার স্বামীকে। এরপর আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ১০ টার দিকে মোবাইল ফোনে এক ব্যক্তি জানান তার স্বামী হয়েছেন। লক্ষ্মীপুর গ্রামের ক্লাব ঘরের পাশে শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে নিথর লাশ ফেলে রাখা হয়েছে। ঘটনার পর থেকে লক্ষীপুর গ্রাম পুরুষ শূন্য রয়েছে। 

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, রাত থেকেই সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। প্রকৃত খুনিদের চিহিৃত করে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান ও মামলা দায়েরের প্রস্ততি চলছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!