বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান।
তিনি জানান, হাটহাজারীর ধলই এনায়েতপুরের মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রী সকাল ৬টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার আসন ২৮বি থেকে তাকে নিয়ে আসি আমরা। ইমিগ্রেশন শেষে কাস্টমস হলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি করি। এ সময় তার প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর তাকে এক্স-রে করে পায়ুপথে আরো ৯টি বার পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
.png)