ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ছবি-ভিডিও ফেসবুকে ছাড়লেন স্বামী 

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ২৩ মার্চ ২০২৩
স্ত্রীর ‘ব্যক্তিগত মুহূর্তের’ ছবি-ভিডিও ফেসবুকে ছাড়লেন স্বামী 
গ্রেফতার আরাফাত হোসাইন রাউফি

আরাফাতের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কলেজছাত্রীর। পরিচয় থেকে হয় প্রেম। সেই প্রেমের জেরে গোপনে বিয়ে করেন তারা। এরপর ভাড়া বাসায় সংসার শুরু করেন। কিছুদিন পর ওই ছাত্রীর জানতে পারেন- আরাফাত বেকার ও মাদকাসক্ত। এরপর টাকার জন্য চাপ দিতেন আরাফাত। টাকা না দিলে তার ওপর চালাতো শারীরিক নির্যাতন। শুরু তাই নয়, ওই ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করেন আরাফাত। একপর্যায়ে আরাফাতকে তালাক দেন ওই ছাত্রী। তালাক দেওয়ার খবর পেয়ে ফেসবুকে ওই ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করেন আরাফাত। 

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে। এ ঘটনায় অভিয়োগ করলে বুধবার সকালে নগরের লালখান বাজার এলাকা থেকে আরাফাত হোসাইন রাউফি গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার মোবাইল থেকে বেশকিছু ব্যক্তিগত মুহূর্তের ছবিও জব্দ করে র‍্যাব। 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আফসার জানান, ২০২০ সালে মো. আরাফাত হোসেনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পরিচয় হয় ওই ছাত্রীর। মিথ্যা পরিচয়ে ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেন আরাফাত। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর পরিবারের কাউকে না জানিয়ে তারা বিয়ে করেন।

Advertisement

বিয়ের পর নগরের চকবাজার খালপাড় আবাসিক এলাকার ভাড়া বাসায় সংসার শুরু করেন তারা। কিছুদিন পর ওই ছাত্রী জানতে পারেন- আরাফাত বেকার ও মাদকাসক্ত। আরাফাত বিভিন্ন সময় ওই ছাত্রীকে তার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতেন। টাকা না দিলে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো। বিভিন্ন সময় ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিওচিত্র কৌশলে মোবাইলে ধারণ করে রাখেন আরাফাত। নির্যাতনের একপর্যায়ে অসুস্থতার কথা বলে মায়ের কাছে চলে যান ওই ছাত্রী। সবকিছু খুলে বলার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তিনি স্বামী আরাফাতকে তালাক দেন।

তালাক দেওয়ার খবর পেয়ে সাবেক স্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করেন আরাফাত। এ অবস্থায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই ছাত্রী র‌্যাব-৭ এর কাছে অভিযোগ করেন। এরপর গতকাল বুধবার খুলশী থানা এলাকা থেকে আরাফাতকে গ্রেফতার করে র‍্যাব। জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে অপরাধ স্বীকার করেছেন আরাফাত। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!