বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহলদল স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।
আটকরা হলেন, নড়াইল সদরের বাহির গ্রামের জাহেদ আলীর ছেলে জাফর আলী (৫২) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দুধপাতিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন আলী (১৮)।
.png)
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, ভারতে স্বর্ণের বার পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই বিজিবি সদস্যদের নিয়ে শার্শার জামতলা নামক সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেন। এ সময় টহলদল ২ ব্যক্তিকে হাঁটতে হাঁটতে আসতে দেখে তাদেরকে থামতে বলেন। পরে তাদের পায়ের মোজার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬৭ গ্রাম। বাজার মূল্য প্রায় কোটি টাকা।
তিনি আরো জানান, আটক ওই ২ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় পাঠানো হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান তিনি।