ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হত্যাসহ একাধিক অপরাধে ৭ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৫, ২৪ মার্চ ২০২৩
হত্যাসহ একাধিক অপরাধে ৭ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে চালিয়ে সাত রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

গ্রেফতারকৃতরা হলেন- ১৩ নম্বর ক্যাম্পের ফরিদুল হক, দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ, আউয়াল প্রকাশ ওয়াহেদ, মো. ইউনুছ এবং ১৯ ক্যাম্পের নাজমুল হাসান, এহেছান উল্লাহ ও মো. রিয়াজ।

Advertisement

পুলিশ সুপার মো. শামসুল আলম খান জানান, বুধবার রাতে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালায় র‌্যাব এবং উখিয়া থানা পুলিশ। এ সময় সাত রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!