এ দিকে ঘটনার একদিন পেরিয়ে গেলেও ওই নারীর কোনো আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। তাই উদ্ধার হওয়া ওই নারীর আত্মীয়-স্বজনের সন্ধান চেয়ে শুক্রবার দুপুর ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইউএনও ঝিনাইগাতী’ নামের আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ইউএনও ফারুক আল মাসুদ।
ইউএনও তার স্ট্যাটাসে লিখেছেন, ‘গতকাল ঘাগড়া কবিরাজ পাড়া এলাকায় ঢাকা টু ঝিনাইগাতী সড়কের পাশে এই মহিলাকে পাওয়া যায়। সে কথা বলতে এবং কাউকে চিনতে পারছে না। অদ্যাবধি হযরত মেম্বারের বাড়িতে আছে। মহিলাটি কারো পরিচিত হলে অতিদ্রুত উপজেলা ইউএনও (০১৭১৩৬৫১৩২৫)/অফিসার ইনচার্জ (০১৩২০১০৬২৭৩)/সমাজসেবা অফিসার (০১৩০০৮০৮৪৩৪) ঝিনাইগাতিকে অবগত করার অনুরোধ করা হলো।
.png)
ইউপি সদস্য মো. হযরত আলী জানান, বৃহস্পতিবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ঘাগড়া কবিরাজপাড়া এলাকায় সড়কের পাশে অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখেন। পড়ে থাকা নারীর কাছে গিয়ে তার পরিচয় জানার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তার বাড়িতে রেখে চিকিৎসা করাচ্ছেন। বিষয়টি প্রশাসনের কর্মকর্তাদের অবগত করেছেন বলে জানিয়েছেন তিনি।
ইউএনও ফারুক আল মাসুদ বলেন, সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন নারী উদ্ধার করে ইউপি সদস্য মো. হযরত আলী একটি মহৎ কাজ করেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই।