ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

থান‌চি বাজারে আগুন, ৫০ দোকান-ঘর পুড়ে ছাই

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৪, ২৫ মার্চ ২০২৩
থান‌চি বাজারে আগুন, ৫০ দোকান-ঘর পুড়ে ছাই
থান‌চি বাজারে আগুন, ৫০ দোকান-ঘর পুড়ে ছাই

বান্দরবানের থান‌চি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ‌নিবার সকাল সা‌ড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে থা‌ন‌চি বাজারের ৫০টির মতো দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানচি ইউএনও মুহা. আবুল মনসুর। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে থানচি বাজারের টিএন্ডটি পাড়া সংলগ্নের একটি মারমা চা দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং অল্প সময়ে মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Advertisement

থান‌চি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার পেয়ার মোহাম্মদ বলেন, সকাল সা‌ড়ে ৮টার দি‌কে থান‌চি বাজারে আগুন লা‌গে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এ ঘটনায় ৪৫ থে‌কে ৫০টি দোকান-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

ইউএনও মুহা. আবুল মনসুর বলেন, থান‌চি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!