ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিদুৎস্পর্শে নিথর হলেন দশম শ্রেণির শিক্ষার্থী শাকিল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪২, ২৫ মার্চ ২০২৩
বিদুৎস্পর্শে নিথর হলেন দশম শ্রেণির শিক্ষার্থী শাকিল
কলাপাড়া থানা। ফাইল ফটো

পটুয়াখালীর কলাপাড়ায় বিদুৎস্পর্শে দশম শ্রেণিতে পড়ুয়া শাকিল আকন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বালীয়াতলী ইউপির বলিপাড়া মাঝগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শাকিল আকন ওই গ্রামের মোশারেফ আকনের ছেলে। শাকিল লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে নিজ ঘরে সকেটের সঙ্গে সুইস দিয়ে বিদ্যুৎ সংযোগ দিকে গেলে বিদ্যুতায়িত হয় শাকিল। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!