মার্কেট ব্যবসায়ীরা বলেন,আমাদের কর্মস্থলে আগুন লেগে আমরা নিস্ব আমাদের যা ছিলো সব শেষ, পরিবার পরিজনদের নিয়ে চলাচলের রাস্তাটুকুও নেই আমরা একেবারে অসহায় হয়ে গেলাম।
মার্কেটের মালিক আব্দুল বারী মাস্টার জানান, আগুনে মার্কেটের ৬টি দোকানে থাকা মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এই মার্কেটে ট্রাক বাসের যন্ত্রাংশসহ মেরামতের কাজ করা হতো। মার্কেটের সামনের ফাকা জায়গায় দুটি ট্রাকের শেষ মুহূর্তের কাজ্ও চলছিলো। আগুনে ট্রাক দুইটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
.png)
উল্লাপাড়া ফায়রা সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ৬টি দোকানের মালামাল পুড়ে যায়।
তিনি আরো জানান, কয়েলের আগুন থেকে ঘটনার সূত্রপাত হলেও যন্ত্রাংশের ভেতরে তেল জাতীয় পদার্থ থাকার কারণে আগুনের তীব্রতা বেড়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে রক্ষা পেয়েছে।