ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় একদিনে ফাঁস নিলেন ২ জন

আখাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ২৫ মার্চ ২০২৩
আখাউড়ায় একদিনে ফাঁস নিলেন ২ জন
আখাউড়া থানা -ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে এক নারীসহ দুইজন আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নীলাখাদ এবং গঙ্গাসাগর পশ্চিম দিঘির পাড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

নিহতরা হলেন, নীলাখাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধার জহিরুল হকের ছেলে মো. নয়ন (৪৬) এবং দিঘির পাড়ের সাগর মিয়ার স্ত্রী আলিফা আক্তার (২০)।

Advertisement

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নয়ন মিয়া সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ির লোকজন জানালা দিয়ে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নয়ন মিয়া একজন সিএনজি চালক ছিলেন। তার তিন মেয়ে রয়েছে। সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তিনি আত্মহত্যা করেন।

অপরদিকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গঙ্গাসাগর গ্রামের পশ্চিম দিঘির পাড় এলাকায় সাগর মিয়ার স্ত্রী আলিফা আক্তার (১৫) নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আলিফার বাবা মো. ডালিম মিয়া বলেন, যৌতুকের জন্য আমার মেয়েকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতেন। তারাই আমার মেয়েকে মেরে ফেলেছে।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, দু’জনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!