ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরকীয়ায় লিপ্ত হয়ে আপন চাচিকে বিয়ে, অতঃপর...

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৯, ২৬ মার্চ ২০২৩
পরকীয়ায় লিপ্ত হয়ে আপন চাচিকে বিয়ে, অতঃপর...
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে আপন চাচিকে বিয়ে করা মো. নুর মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার দীঘা ইউপির আউনাড়া গ্রামের মো. মোক্তার মৃধার ছেলে নুর মিয়া আপন চাচার মৃত্যুর পর চাচির সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী তাদেরকে বিয়ে দিয়ে দেন। পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে চাচি নুর মিয়ার নামে মামলা করেন। তারই প্রেক্ষিতে আদালত নুর মিয়াকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন।

শনিবার রাতে মহম্মদপুর থানার এসআই সুকুমার কুন্ডুর নেতৃত্বে, এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে আউনাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!