[ দেশজুড়ে ]
ফেনীতে শতাধিক দুস্থ পরিবার পেল ইফতার সামগ্রী
ছবি: ডেইলি বাংলাদেশ
ফেনীতে দুস্থ ও হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের নোয়াবাদ গ্রামে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মো. ইয়াসিন মানিকের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হাফিজুল করিম রিয়াদ, সমাজসেবক রবিউল হাসান রনি, নূর হোসেন পিংকু, রায়হান, নির্জন, ইসমাম প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, আলু, পেঁয়াজ, চিনি, ছোলা বুট, তেল।
.png)
ব্যবসায়ী মো. ইয়াসিন মানিক জানান, গ্রামের হতদরিদ্র শতাধিক ব্যক্তির জন্য ইফতার সামগ্রীগুলো তুলে দেওয়া হয়েছে। আমার মতো অন্যরা এগিয়ে আসলে দরিদ্ররা উপকৃত হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!