ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে চাকরি মেলা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ৫ মার্চ ২০২৩
ফেনীতে চাকরি মেলা
ছবি: ডেইলি বাংলাদেশ

‘কারিগরি শিক্ষায় দক্ষ হই দিন বদলাই’ এই স্লোগানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হচ্ছে ওপেন ডে ও চাকরি মেলা। মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে একটি র‍্যালি বের হয়। এর আগে পায়রা উড়িয়ে র‍্যালি উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। 

পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসার সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ইনস্টিটিউটের শিক্ষক পরিষদের সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইএলওর স্কিলস্ স্পেশালিস্ট লিগায়া ডুমাওয়াং, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আনিসুজ্জামান।

Advertisement

কারিগরি শিক্ষা ও অধিদফতরের স্কিলস্ ২১ প্রকল্পের সহযোগিতায় ‘কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ এ স্লোগানে দুপুরে প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বৃক্ষরোপণ ও ফিতা কেটে ক্যাম্পাসে ওপেন ডে ও চাকরি মেলার উদ্বোধন করেন।

পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও বক্তব্য উপস্থাপন করেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক। বক্তব্য রাখেন, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবীর শামীম, চাকরিদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন, স্টার লাইন গ্রুপের সহ-সভাপতি জাফর উদ্দিন।

এছাড়া দিনব্যাপী ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের দক্ষতা প্রদর্শনী ও দক্ষতা প্রতিযোগিতা, কারিগরি শিক্ষা বিষয়ক প্রচারণা কার্যক্রম বিষয়ক প্রেজেন্টেশন, কারিগরি শিক্ষা বিষয়ক প্রচারনা কার্যক্রমের ভিডিও প্রদর্শন, শিক্ষকদের পেশাগত উন্নয়নের উপর সেমিনার ই-ক্যাম্পাস প্রদর্শন, শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ওয়ার্কশপ ও নারী শিক্ষার্থীদের জন্য ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দক্ষতা প্রতিযোগিতায় বিজয়ীদের সার্টিফিকেট ও টি-শার্ট তুলে দেন অতিথিরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!